স্টাফ রিপোর্টার:
রমজান ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে আজ বুধবার থেকে খুলেছে সিলেটের সকল মাধ্যমিক বিদ্যালয়। দীর্ঘদিন পর নিজ শিক্ষাঙ্গনে এসে খুশি শিক্ষার্থী ও শিক্ষকরা।
মহানগরীর বেশ কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় ঘুরে দেখা গেছে, শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে এসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একে অপরের সঙ্গে ছুটির আনন্দ ও অনুভূতির কথা বলেছেন। শিক্ষকদের সঙ্গেও করেছেন ঈদ শুভেচ্ছা।
শিক্ষকরা বলছেন, স্কুল খোলার প্রথমদিন হওয়ায় শিক্ষার্থীদের উপস্থিতি ছিলো তুলনামূলক কম।
গত ২ মার্চ থেকে শুরু হয় রমজান ও ঈদ উপলক্ষে ছুটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি, ফলে কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীদের ছুটি শুরু হয়। এদিকে গতকাল খুলেছে সকল প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসা ও কলেজ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com