নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ইয়াবাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, এয়ারপোর্ট থানার মহালদিক এলাকার মো. আব্দুন নূরের ছেলে মো. আবুল হোসেন (২৭) এবং ধোপাগুল এলাকার মৃত জমশেদ আলীর ছেলে মো. সোহেল (৩৫)।
পুলিশ জানায়, গত রবিবার দিবাগত রাতে ধোপাগুল-সাহেবের বাজার রোডের মহালদিক আলাইবহর এলাকায় চেকপোস্ট বাসিয়ে একটি সিএনজি অটোরিকশায় তল্লাসী চালানো হয়। এসময় যাত্রীবেশে থাকা এই দু’জনের কাছ থেকে ৬০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।
যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা বলে জানায় পুলিশ। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করে গতকাল সোমবার আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com