স্টাফ রিপোর্টার:
সিলেটের ধোপাগুল থেকে এবার আরও ৩৭ হাজার ঘনফুট লুটের পাথর জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরগুলো জব্দ করে যৌথ বাহিনী।
এক প্রেসনোটে র্যাবের গণমাধ্যম শাখা জানায়, দুপুর ১টার দিকে র্যাবের টহল দল, সাদা পোশাকধারী সদ্য ও সিলেট জেলা প্রশাসনের যৌথ বাহিনী এয়ারপোর্ট থানার ধোপাগুল এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া ৩৭ হাজার ঘনফুট পাথর জব্দ করে।
জব্দকৃত পাথরগুলোর ব্যাপারে পরবর্তী আইনী পদক্ষেপের বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে র্যাব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com