স্টাফ রিপোর্টার:
সিলেটে গ্রেপ্তারকৃত মহানগর ছাত্রলীগের সদস্য সালমান খান রাজিককে কারাগারে পাঠানো হয়েছে। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে তাকে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত সোমবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌণে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কতোয়ালী মডেল থানার লামাবাজার পুলিশ ফাঁড়ির একদল সদস্য।
তিনি কোতোয়ালী থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার (নং ২/৩/৪/২৫) একটি মামলার আসামী। সালমান খান রাজিক (১৯) সিলেট মহানগরীর জালালাবাদ থানার পাঠানটুলা আমীর খান রোডের ১৫৪নং বাসার মো. রিয়াজ খান ও সালমা আক্তারের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com