শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নিখোঁজের দুই দিন পর জোনায়েদ (১৪) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা সাতটার দিকে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়েছিল জোনায়েদ। সে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও ইউনিয়নের আলীশারকুল গ্রামের বাসিন্দা মো. রমিজ আলীর ছেলে।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর রোববার (২৯ মার্চ) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাদে আলীশার কামারপাড়া এলাকায় একটি ঘাসবাগান থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
লাশ পাওয়ার পর তার বাবা ফেসবুক লাইভে এসে কয়েকজনের নাম উল্লেখ করে এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য প্রশাসনের কাছে দাবী জানান। এদিকে, নির্মম এই ঘটনায় পর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।সংবাদ পরিবেশন
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com