নিজস্ব প্রতিবেদক:
সিলেটের দক্ষিণ সুরমার আলমপুর এলাকা থেকে এক নারীসহ ২ ইয়াবা কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ১৭৫ পিস ইয়াবা উদ্ধার করে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে গ্রেফতারকৃতদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এরআগে বুধবার রাতে আলমপুর থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, মোগলাবাজার থানাধীন আলমপুর লামাপাড়া এলাকার মৃত আফছার উদ্দিন খানের ছেলে কাওছার উদ্দিন খান কামাল ( ৪৫) ও বিমানবন্দর থানাধীন সরিষাকান্দি পূর্বপাড়া এলাকার বাবুল মিযার মেয়ে সীমা আক্তার (১৯)। সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার মঞ্জুরুল আলম এসব তথ্য জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com