নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীর বন্দরবাজার কাষ্টঘর সুইপার কলোনিতে অভিযান চালিয়ে চার কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযান দিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরীর কোতোয়ালী থানার কাষ্টঘর এলাকার শহীদ মিয়ার ছেলে নুরুল ইসলাম উরফে নজরুল ইসলাম (৪৫) ও কাষ্টঘর এলাকার পেটলা লাল উরফে বেটলার ছেলে তপু লাল (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তিনি বলেন, ‘উক্ত ঘটনার বিষয়ে কোতোয়ালী মডেল থানার মামলা নং-৪১, তারিখ: ২৮/০৬/২০২৬ খ্রি., ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ রুজু হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com