নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশ অভিযান চালিয়ে ৬৪ জনকে গ্রেপ্তার ও ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গত ২৪ ঘন্টায় এই ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে সিলেট মহানগর পুলিশ।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, সোমবার রাত ১২টা থেকে (রবিবার দিবাগত রাত) সোমবার দিবাগত রাত ১২টার মধ্যে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, বিনা পরোয়ানায় আটক, মেট্রোপলিটন অধ্যাদেশে গ্রেপ্তার এবং বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিস।
এসময় ৫০ গ্রাম গাঁজা, ১০ বোতল ভারতীয় মদ, ৫ লাখ ৬৭ হাজার পিস ভারতীয় নাসিরুদ্দিন বিড়ি এবং ৬ লাখ ৮৫ হাজার ২১৫ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের চকলেট জব্দ করা হয়।
এদিকে, মহানগর পুলিশের ট্রাফিক বিভাগ পৃথক অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্য করায় মোট ১৫৬টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। এরমধ্যে ৬৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং ৮৮টি যানবাহন আটক করা হয়েছে।
গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com