শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২৯ পিস ইয়াবাসহ হোসনা বেগম (৪০) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) গ্রেপ্তার মাদক কারবারিকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন সংলগ্ন পাওয়ার হাউস (লালঘর) এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ হোসনা বেগমকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব চৌধুরী জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে। তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com