কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় প্রবাসীকল্যাণ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে নিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে আটক জুবায়ের আহমদকে ছেড়ে দিয়েছে পুলিশ। মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে বিএনপি নেতা শওকত আলী বাবুল ও লাল মিয়ার জিম্মায় প্রায় ১০ ঘন্টা পর তাকে ছেড়ে দেওয়া হয়।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টায় তাকে থানায় নিয়ে আসা হয়। এরপর থেকে জিজ্ঞাসাবাদ চলছে বলে জানায় কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. উছমান গনি।
উল্লেখ্য: গত ৮ অক্টোবর রাতে জুবায়ের আহমদ তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সিলেট বিমানবন্দরে নেতাকর্মীদের সাথে সাক্ষাৎ করার তিনটি ছবি আপলোড করে একটি পোস্ট দিয়েছিলেন।
পোস্টে তিনি লেখেন- '১২ তারিখ নির্বাচনের পরে ১৩ তারিখ সবকিছু স্বাভাবিক হয়ে যাওয়ার কথা ছিলো। অথচ কিছুই ঠিক হলো না। মন্ত্রী মহোদয় আমাদের জীবন কঠিন থেকে কঠিনতম করে দিলেন।'
মন্ত্রীকে নিয়ে এমন পোস্ট করায় স্থানীয় বিএনপি নেতারা তাকে থানায় ডেকে নিয়ে আসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com