নিজস্ব প্রতিবেদক :
সিলেট রেলওয়ে স্টেশন থেকে নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে বিষয়টি জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তার নাম আজাদ আলী (৩৭)। তিনি শাহপরাণ থানার গইলাপাড়া এলাকার মৃত তকলুছ আলীর ছেলে । আটকের সময় তার হেফাজত থেকে ১৮ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে দক্ষিণ সুরমা থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবির গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com