কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:
হাত ধোয়ার নায়ক হোন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কোম্পানীগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। ২৮ অক্টোবর সকাল ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে দিবসটি উপলক্ষে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা খোরশেদ আলম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মান্নান মোনাফ, বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আসিফ খান রাবি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর ডিজিএম আশিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা টিটু কুমার দে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হাদিউজ্জামানসহ অনেকে।
এ সময় বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক নিয়মে সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে ডায়রিয়াসহ বিভিন্ন পানিবাহিত ও সংক্রামক রোগের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে খাবার গ্রহণের আগে, টয়লেট ব্যবহারের পরে এবং শিশুর যত্ন নেওয়ার আগে ও পরে সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।
বক্তারা আরও বলেন, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশ্ব হাত ধোয়া দিবস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ জন্য পরিবারের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক পর্যায়ে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে সচেতনতা তৈরি করতে হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com