নিজস্ব প্রতিবেদক :
সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ লাখ টাকার বুঙ্গার মাল জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। বিজিবি জানায়, ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন সোনালী চেলা, ডিবির হাওর, প্রতাপপুর, বিছানাকান্দি, পান্থুমাই, সংগ্রাম, সোনারহাট, কালাইরাগ ও তামাবিল বিওপির সদস্যরা নিজেদের এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু, কম্বল, চিনি, দুধ, ফুচকা, কসমেটিক্স সামগ্রী ও ট্রাকের রিম জব্দ করতে সক্ষম হয়।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ৪৫ হাজার ১শ’ টাকা।
জব্দকৃত পণ্যগুলোর ব্যাপারে আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক।
তিনি আরও জানান, দেশ ও জাতির স্বার্থে আগামীতেও এরকম অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com