নিজস্ব প্রতিবেদক :
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪ লাখ ৭৬ হাজার টাকার চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। সোমবার (২ নভেম্বর) এসব পণ্য জব্দ করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিজিবি।
তারা জানায়, বিজিবি ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন বিছানাকান্দি ও সোনারহাট বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় মহিষ, গরু, আলু ও সুপারির চালান আটক করে।
এসব পণ্যের সিজার মূল্য ধরা হয়েছে ১৪ লাখ ৭৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো.নাজমুল হক জানিয়েছেন চোরাচালান প্রতিরোধে বিজিবি অতন্দ্র প্রহরীর মতো কাজ করছে, আগামীতেও তা অব্যাহত থাকবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com