নিজস্ব প্রতিবেদক :
সিলেট শহরতলীর বটেশ্বরের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে দু’জনকে আটক করা হয়েছে। পুলিশের অভিযোগ, তারা চোরাকারবারী। সোমবার (১৬ নভেম্বর) বিকালে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার বিকাল সোয়া ৫টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে চোরাই পণ্য বহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানসহ তাদেরকে আটক করে শাহপরাণ থানাপুলিশ।
আটককৃতরা হলেন, লালমনিরহাট জেলার আদিতমারি থানার দক্ষিণ গোপধা চাত্রাপাড় এরাকার সাইফুল ইসলাম ও রাহেলা বেগমের ছেলে মো. আলামিন (২৮) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার পঞ্চবটি গ্রামের মো. বিল্লাল হোসেন ও পলি বেগমের ছেলে মো. সুজন (২০)।
এসময় তাদের হেফাজত থেকে ৫৪৪ পিস ভারতীয় কম্বর জব্দ করা হয়েছে যার বাজার মূল্য ১৬ লাখ ৩২ হাজার টাকা।
তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com