স্টাফ রিপোর্টার:
সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় বর্ধিত সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার শাখার সাধারণ সম্পাদক মো: ছরওয়ার হোসেন। লটারীর মাধ্যমে তিনি বিশাল এ বর্ধিত সভায় সিলেটের অন্যতম উপজেলা প্রতিনিধি হিসেবে বক্তব্য রাখেন। তার এ বক্তব্য দলীয় নেতাকর্মীসহ সাধারণ বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে এখনো বেশ আলোচিত হচ্ছে।
সভায় বক্তব্যদানকালে মো: ছরওয়ার হোসেন বলেন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আলহাজ্ব কমর উদ্দিনের এলাকার লোক তিনি। কমর উদ্দিন স্থানীয়ভাবে বিএনপিকে একটি শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করেছেন। তাঁর মৃত্যু পরবর্তী সময়ে ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষের প্রতিদ্বন্ধি প্রার্থী ফয়সল আহমদ চৌধুরী বিয়ানীবাজার-গোলাপগঞ্জ উপজেলায় বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে কাজ করছেন।
ছরওয়ার হোসেন বলেন, বিগত ফ্যাসিষ্ট সরকারের সময়ে জেল-জুলুম-মামলায় বিএনপি নেতাকর্মীদের জীবন বিষিয়ে তোলা হয়। অনেক নির্যাতন-নিপীড়ন সহ্য করে বিএনপি মাথা উঁচু করে দাড়িয়েছে। বক্তব্যের শেষ পর্যায়ে ছরওয়ার হোসেন দলের প্রধান নেতার সামনে বক্তব্য রাখার কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন।
এদিকে যুক্তরাজ্য বিএনপির সভাপতি কমর উদ্দিনের কথা শোনার পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও মনোযোগ সহকারে ছরওয়ার হোসেনের বক্তব্য শুনেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com