স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরের জামান প্লাজার ব্যবসায়ী সহিব উদ্দিন সইবন (৫০) হত্যা মামলার প্রধান আসামী জাকির হোসেন পালিয়ে গেছেন। চাঞ্চল্যকর এই মামলায় জামিন নিয়ে কারাগার থেকে বের হওয়ার অল্পদিনের মধ্যেই তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বলে সূত্র জানায়।
এদিকে প্রধান আসামী জাকির হোসেন পালিয়ে যাওয়ায় মামলার ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন নিহতের পরিবার। তার বাড়ি বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের বৈরাগীবাজারে। আর নিহত সইবনের বাড়ি মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী গ্রামে। তিনি বিয়ানীবাজার পৌরসভার দাসগ্রাম এলাকায় বসবাস করতেন।
২০১৮ সালের ২৭ এপ্রিল সিলেট-বিয়ানীবাজার সড়কের চারখাই গাছতলা এলাকায় সহিব উদ্দিন সইবন নামের ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। এদিন সকালে স্থানীয়রা রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় সহিবের লাশ দেখে পুলিশে খবর দিলে চারখাই ফাঁড়ির পুলিশ লাশটি উদ্ধার করে। আদম ব্যবসার টাকা ও লেনদেন নিয়ে এ হত্যাকান্ড ঘটে বলে তদন্তে বেরিয়ে আসে। ঘটনা পরবর্তী সিলেট শাহপরান থানা এলাকা থেকে রক্তমাখা একটি গাড়িও জব্দ করে পুলিশ। ওই গাড়িতেই হত্যা করা হয় ব্যবসায়ী সৈবনকে। সে সময়ে বিদেশ পাচারের জন্য প্রায় শতাধিক মানুষের জাল কাগজ-পত্রসহ ব্যবসায়ী শৈবনের ঘাতক জাকিরের বাসা থেকে উদ্ধার করে পুলিশ। আদালত সূত্র জানায়, বর্তমানে মামলার বিচারিক কার্যক্রম চলছে।
নিহতের ভাগ্না নুরুজ্জামান জানান, আমরা নিয়মিত মামলা পরিচালনা করছি। তবে প্রধান আসামী পালিয়ে যাওয়ায় আমরা মামলার ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com