স্টাফ রিপোর্টার:
এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি কেবল সংসদ সদস্য প্রার্থী নয় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক। তার একটি বৈঠক নিয়ে অনেক জল্পনা বিয়ানীবাজারে। ওই বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্য বলয়ের প্রভাবশালী নেতৃবৃণ্দ।
সূত্র বলছে, বৈঠকের পর বদলাতে শুরু করেছে বিয়ানীবাজারের দৃশ্যপট। ধানের শীষের প্রার্থী এমরান আহমদ চৌধুরীকে সমর্থন দিয়েছেন পৃথক বলয়ের নেতারা। সিলেট নগরীতে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন, যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। বৈঠকটি নজর কেড়েছে সবার। বৈঠক সূত্র জানিয়েছে- আলোচনায় প্রাধান্য পায় জাতীয় নির্বাচন। আলোচনা বেশ আন্তরিক হয়েছে। সৌহার্দ্য পূর্ণ পরিবেশেই হয়েছে নির্বাচনী আলোচনা। পরদিন উপজেলার নেতৃবৃন্দকে নিয়ে বিয়ানীবাজার পৌরশহর প্রদক্ষিণ করেন।
এর আগে বিয়ানীবাজার পৌর বিএনপির নেতাদের সাথেও পৃথক আনুষ্টানিক বৈঠক করেন এমরান আহমদ চৌধুরী।
আনুষ্টানিক-অনানুষ্টানিক বৈঠকের পর কিছুটা প্রাণ সঞ্চার হয়েছে বিয়ানীবাজার বিএনপি নেতাকর্মীদের মাঝে। তারা দলীয় প্রার্থীর পক্ষে কাজ শুরু করেছেন। প্রচারণাও চলছে পুরোদমে। ঘরে-ঘরে লিফলেট বিতরণ করছেন, যাচ্ছেন বাড়ি-বাড়ি।
এ বিষয়ে জানতে বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা জানান, দল ও প্রতীকের ক্ষেত্রে কোন বিভেদ নেই। আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চাই। সাধারণ সম্পাদক সরওয়ার হোসেন বলেন, এমরান আহমদ চৌধুরী বিয়ানীবাজার-গোলাপগঞ্জে ধানের শীষের কান্ডারী। তাকে বিজয়ী করতে হবে। তারেক রহমানের প্রার্থীকে বিজয়ী করা ছাড়া আমাদের বিকল্প কোন ভাবনা নেই। বিভিন্ন ওয়ার্ড-ইউনিয়নে নতুন নির্বাচনী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। প্রাণ ফিরছে নির্বাচনী আবহে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com