স্টাফ রিপোর্টার:
আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ধারাবাহিক অভিযানের পরও ঠেকানো যাচ্ছে না মাদকের বিস্তার। গত ফেব্রæয়ারী মাসে বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে প্রায় ১১ লাখ টাকার মাদক উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হচ্ছে মাদক ব্যবসায়ী ও সেবীদের। করা হচ্ছে মামলাও। এ মাসে থানায় দায়ের হওয়া ৮ মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, চলতি বছর ফেব্রæয়ারী মাসে ৩৪৮৫ পিস ইয়াবা, ২শ’ ৬০ গ্রাম গাঁজা, ১৮ বোতল অফিসার চয়েস মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজার মূল্য প্রায় ১১ লাখ টাকা। এসব ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
মাদক সেবন বন্ধে বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি শিব্বির আহমদ বলেন, ‘মাদক উৎপাদন, বিক্রয় ও সরবরাহকারী, এই জায়গাগুলো বন্ধ না করা না গেলে মাদকের বিস্তার কমানো যাবে না। মাদকের বিষয়ে যেভাবে গণসচেতনতা ও সামাজিক আন্দোলন দরকার সেভাবে হচ্ছে না। কিছু মানুষ হতাশা ও অতি কৌতূহল থেকে মাদক সেবন করছে।’
অপর সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন জানান, মাদক মামলায় গ্রেফতার হওয়া ব্যক্তিরা দ্রæত জামিন পেয়ে যায়। এটা নিয়ে সরকারের আইন সংশ্লিষ্টদের আরোও চিন্তা করা প্রয়োজন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ওমর ফারুক বলেন, ‘প্রতিদিনই মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের গ্রেপ্তার করা হচ্ছে। ব্যবসায়ীরা নতুন নতুন কৌশল অবলম্বন করছে। আমরাও সেভাবে অভিযান পরিচালনা করে মাদক উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করছি।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com