ছবি: শুক্রবার খাসাড়িপাড়ায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত গ্রামবাসীর একাংশ/
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরসভার আসন্ন নির্বাচনে মিজানুর রহমান রুমেলকে প্রার্থী হিসেবে চান তাঁর গ্রামের লোকজন। তিনি পৌর বিএনপির সভাপতি।
পৌর নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করতে আগ্রহী রুমেল আনুষ্টানিক গণসংযোগ শুরু করেছেন। তাঁর বাড়ি পৌরশহরের খাসাড়িপাড়া গ্রামে।
এদিকে বিয়ানীবাজার পৌরসভার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ৭নং ওয়ার্ড খাসাড়ীপাড়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় খাসাড়ীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রবীণ মুরব্বী আজির উদ্দিনের সভাপতিত্বে এবং সাবেক কাউন্সিলর মিছবা উদ্দিনের পরিচালনায় সভায় গ্রামের সর্বস্তরের মানুষের উপস্থিতিতে আসন্ন বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে মিজানুর রহমান রুমেলকে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে।
সভায় গ্রামের মুরব্বী, ছাত্র, যুবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। এতে সর্বসম্মতিক্রমে মিজানুর রহমান রুমেল কে মেয়র প্রার্থী হিসেবে সবাই ঐক্যমত হয়েছেন।
সভায় মিজানুর রহমান রুমেল বলেন, এলাকাবাসী ঐক্যবদ্ধ থাকলে যে কোন বিজয় অর্জন সম্ভব হয়। তিনি দীর্ঘদিন থেকে মানুষের কল্যানে রাজনীতি করছেন জানিয়ে পৌর নির্বাচনে সর্বস্তরের সাধারণ মানুষের সহযোগীতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com