স্টাফ রিপোর্টার:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আগামী মাস থেকে ফ্যামেলি কার্ড বিতরণের জরিপ শুরু হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সকল নাগরিক সুবিধা ও উপকারভোগী কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে। তিনি বলেন, জনগনের কল্যাণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার নিবেদিত। এই দেশের মানুষ যাতে ভালো থাকে সেজন্য প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন।
বিয়ানীবাজার উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল, স্মার্ট নাগরিক কার্ড ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ, স্মার্ট নাগরিক কার্ড, হুইলচেয়ার এবং ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় ছাগল বিতরণ করা হয়।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনুজ চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবির, বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজা, সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক (পদ স্থগিত) সরওয়ার হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক এনাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com