স্টাফ রিপোর্টার:
বন্ধ থাকা একটি সীম গ্রাহককে না জানিয়ে অন্যত্র বিক্রি করে দিয়েছে গ্রামীণ ফোন কোম্পানী। এতে বিয়ানীবাজারের পরিচিত সাংবাদিক ও প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সামিয়ান হাসানের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করা হয়েছে।
শুধু তাই নয়, নিজের অজান্তে বিক্রিত সীমটি প্রতারণার কাজে ব্যাবহার করছে একটি চক্র। বিষয়টি জানতে পেরে ওই সীম বন্ধ করার পাশাপাশি থানায় সাধারণ ডায়রী করেছেন সাংবাদিক সামিয়ান হাসান।
তিনি জানান, তার নিজ নামীয় আইডি কার্ড ব্যবহার করে গ্রামীণ ফোন কোম্পানী একটি সীম অন্যত্র বিক্রি করে দিয়েছে। এই সুযোগে ওই চক্র সীম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করে।
বিয়ানীবাজার থানার এএসআই মোহাম্মদ কাউছার হামিদ সাধারণ ডায়রীর তদন্ত করছেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com