স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ব্যাপক সাড়া ফেলেছে। নিয়মিত অভিয়ানে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ইয়াবাসহ অন্যান্য মাদক।
রবিবার ভোরে বিয়ানীবাজার থানা পুলিশ এর একটি আভিযানিক দল ১৮শ' পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল এর তদারকিতে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্প এর সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১৮শ' পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ১ জন আসামি আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য অনুমান ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানার আমবাড়ি গ্রামের মৃত আরজদ আলীর ছেলে কামাল মিয়া (৪৫)-কে গ্রেফতার করা হয়। চারখাই ক্যাম্পের এসআই হোসাইন অভিযানে নেতৃত্ব দেন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনে মামলা রুজু করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com