স্টাফ রিপোর্টার:
দাপ্তরিক কাজে ঢাকার দিনগুলো কাটিয়ে হন্তদন্ত হয়ে নিজ নির্বাচনি এলাকার জনতার মাঝে ছুটে যাওয়া সাংসদের নাম অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) নতুন এই সাংসদের রাত কি দিন- একটাই ভাবনা; দুই উপজেলার মানুষের জন্য কাজ করা। এরই ধারাবাহিকতায় শনিবার (১২ সেপ্টেম্বর) দিনভর বিয়ানীবাজারে ছুটে বেড়িয়েছেন এমপি এমরান আহমদ চৌধুরী।
শনিবারের কর্মসূচির মধ্যে ছিলো বিয়ানীবাজারের মাথিউরায় ১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে (দাসউরা বাজার সংলগ্ন) আড়াই কিলোমিটার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধন, সংস্কার, মেরামত ও নতুন অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে ইউনিয়নের বিভিন্ন রাস্তাঘাট এবং প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন।
এছাড়া যুক্তরাষ্ট্র বিএনপি নেতা ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিনের দেশে আগমন উপলক্ষে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দাসউরা বাজার সংলগ্ন স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমরান আহমদ চৌধুরী এমপি।
তাছাড়া হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ও করেন তিনি।
এসব কর্মসূচি ও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র বিএনপি নেতা এম. এ. বাতেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট জেলা বিএনপির শিশুবিষয়ক সম্পাদক সিদ্দিক আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুস সবুর ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সভাপতি সায়েক আহমদ ও সাধারণ সম্পাদক লিয়াকত আলী।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com