স্টাফ রিপোর্টার:
দেশে সার নিয়ে হট্টগোল, তোলপাড় চললেও বিয়ানীবাজারে কোন সংকট নেই। সারের প্রাপ্যতা ও দাম নিয়েও কৃষকের কোন অভিযোগ শোনা যায়নি। উপজেলা কৃষি অফিস বলছে, বিয়ানীবাজারে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে। তারা বলছে, চলতি আমনসহ আসন্ন বোরো পর্যন্ত সারের কোনো সংকট হবে না। তাছাড়া সার বিতরণ ব্যবস্থায় কোন অনিয়ম ধরা পড়েনি। উপজেলা প্রশাসন থেকে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
এসব বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সাজেদুর রহমান বলেন, ‘প্রকৃতপক্ষে সারের মজুত নিয়ে কোনো সমস্যা নেই। যে পরিমাণ সার আমাদের রয়েছে তাতে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্যা হবে না। সবাই সার পাবে।’
বিয়ানীবাজার উপজেলায় ৯জন সারের ডিলার আছেন। কুড়ারবাজার আর লাউতা ইউনিয়ন পরে বাকী সব ডিলারদের কাছে পর্যাপ্ত সার মজুদ আছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com