স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের পৃথক অভিযানে ৯ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ইয়াবা বহনের সাথে সম্পৃক্ত একটি মোটর সাইকেল জব্দ করে পুলিশ।
থানা পুলিশ জানায়, গত বৃহস্পতি ও শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো: জাবের সাদেক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড অপস) এবং জকিগঞ্জ সার্কেল সামুয়েল সাংমার নিবিড় তদারকিতে পৃথক অভিযান পরিচালিত হয়। বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) হোসাইন মিয়া, এএসআই (নিরস্ত্র) মুহাম্মদ মুজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন। এ সময় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ টু সিলেটগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, একটি লাল রংয়ের TVS মোটর সাইকেল আটকসহ ২ জন আসামী গ্রেফতার করা হয়। তারা হলেন জকিগঞ্জ থানার মানিকপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে রুমেল আহমদ (৩৫) ও ইলাবাজ গ্রামের তেরা মিয়ার ছেলে লায়েক আহমদ (২৭)।
এদিকে পৃথক আরেক অভিযানে চারখাই ইউনিয়ন পরিষদের সামনে চেকপোষ্ট স্থাপন করে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং একজন আসামী গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছেন জকিগঞ্জ থানার বলরামের চক গ্রামের মৃত আনুহার আলীর ছেলে সাহাবুদ্দিন (৩৫)।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, মামলা দায়ের পরবর্তী আসামীদেরকে পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com