চুরির মামলায় পুলিশী অভিযানে গ্রেফতার বদরুল হোসেন, স্বপ্ন আহমদ, গ্রেফতারী পরোয়ানা ও মাদক মামলার অপর আরেকজনসহ মোট ৪ জনকে আদালতে সোপর্দ করা হয়-ছবি আগামী প্রজন্ম/
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার থানা পুলিশের অভিযানে পেশাদার দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। গত ১০ সেপ্টেম্বর মুড়িয়ার সারোপার বাজারের একটি ব্যবসা প্রতিষ্টানে চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, টেকইকোনা গ্রামের তমজিদ আলীর ছেলে ব্যবসায়ী আলী হোসেনের দোকান থেকে প্রায় দুই লক্ষ টাকার মালামাল চুরি হয়। এ ঘটনায় ৪ জনকে আসামী করে তিনি থানায় নিয়মিত মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে ঘটনায় জড়িত দু'জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হচ্ছে বড়উধা গ্রামের মৃত মকবুল আলীর ছেলে বদরুল হোসেন (৪৫) ও স্বপ্ন আহমদের ছেলে সৌরভ মিয়া (২৫)। তারা পেশাদার চোর বলে এলাকায় স্বীকৃত।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই ছিকন্দর জানান, ধৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com