কুকুরের কামড়ে আহত স্কুল শিক্ষার্থীকে দেখতে যান খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বশীলরা-ছবি: সংগৃহিত/
স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজার পৌরশহরসহ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে উদ্বেগজনকভাবে বেড়েছে বেওয়ারিশ ও পাগলা কুকুরের উপদ্রব। বিশেষ করে পৌর শহরের বিভিন্ন স্থানে দল বেঁধে চলাচল করছে এসব কুকুর। এদের হঠাৎ আক্রমনে মানুষসহ বিভিন্ন প্রাণীও আক্রান্ত হচ্ছে। কিছু ককুর শরীরে ক্ষত, পচনসহ বিভিন্ন রোগ বালাই নিয়ে ঘুরে বেড়াচ্ছে।
আক্রান্ত এসব কুকুরের শরীর থেকে ছড়াচ্ছে নানা রকমের রোগ জীবাণু এবং দূর্গন্ধ। এসব অসুস্থ্য প্রাণীর বিচরণ এলাকায় মানুষের চলাফেরা কঠিন হয়ে পড়েছে। বুধবার সকালে খাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থী পাগলা কুকুরের হামলার শিকার হন।
গত প্রায় দু'সপ্তাহ থেকে বিয়ানীবাজার পৌরশহরের কসবা, খাসা, শ্রীধরা এলাকায় যাকে পাচ্ছে তার উপরই হামলা করছে পাগলা কুকুর। এই ক'দিনের ব্যবধানে অন্তত: ১৫জন ব্যক্তি কুকুরের কামড়ে আহত হয়েছেন।
বিগত দিনে পৌরসভা এলাকার পাগলা, অসুস্থ্য এবং বেওয়ারিশ কুকুর নিধন করা হত। যা গত প্রায় ৭-৮ বছর থেকে বন্ধ রয়েছে। পৌরএলাকার বেওয়ারিশ এসব কুকুর সূস্থ রাখতে প্রতিষেধক দেওয়ার প্রবণতাও দেখা যাচ্ছেনা।
খাসা গ্রামের সিদ্দিক জানান, বেশ কিছু দিন ধরে শহরে আশংকাজনক হারে বাড়ছে অসূস্থ পাগলা ও বেওয়ারিশ কুকুরের উপদ্রব। আর্বজনার স্তুপ থেকে পঁচা বাসি খাবার খেয়ে অসূস্থ হয়ে পড়ছে। অনেক সময় নানা প্রতিবন্ধকতায় এরা মানুষের উপর আক্রমণ চালাচ্ছে। শ্রীধরা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, যে হারে বেওয়ারিশ কুকুরের বিচরণ বাড়ছে, তাতে খেলার মাঠে শিশুরাও নিরাপদ নয়।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা: শাকিল জানান, প্রায় প্রতিদিন কুকুরের কামড়ে আক্রান্ত লোকজন চিকিৎসা নিতে আসছেন। কয়েকদিন আগে একসাথে বেশ কয়েকজন রোগী আসেন।
তিনি বলেন, বিয়ানীবাজার পৌর এলাকায় কুকুরের ভ্যাকসিনাইজেশন খুব দরকার। এটি দেয়া থাকলে কুকরের কামড়ে আক্রান্ত প্রাণী এবং মানুষ নিরাপদ থাকবে। কুকুর কামড়ালে বা আঁচড় দিলে সাথে সাথে সাবান ও প্রচুর পরিমাণে প্রবাহিত (ট্যাপের) পানি দিয়ে অন্তত ১৫ মিনিট ধরে ক্ষতস্থানটি খুব ভালোমতো ধুতে হবে। ধোয়া হয়ে গেলে আয়োডিন বা পভিডন আয়োডিন জাতীয় অ্যান্টিসেপ্টিক লাগাতে পারেন।
বিয়ানীবাজার পৌরসভার প্রধান নির্বাহী নিকুঞ্জ ব্যানার্জি বলেন, পৌরসভা এলাকায় বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন প্রদানের বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com