স্টাফ রিপোর্টার:
বিয়ানীবাজারে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমারের চারটি কপার কয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। উদ্ধার করা কয়েলগুলোর ওজন প্রায় ৬০ কেজি। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা বলে পুলিশ জানায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলার চারখাই ইউনিয়নের কাকুরা এলাকায় জমশেদ আহমদ উচ্চ বিদ্যালয়ের সামনে সিলেট-জকিগঞ্জ সড়কে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিয়ানীবাজার থানার উপপরিদর্শক (এসআই) হোসাইন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি সাদা প্লাস্টিকের ব্যাগে কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুটি ৫ কেভিএ ট্রান্সফরমারের চারটি কপার কয়েল পাওয়া যায়।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মামলা (নম্বর ৯/২৮৩) দায়ের করা হয়েছে।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবীর বলেন, বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৫, ৩৬ ও ৪৩ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com