স্টাফ রিপোর্টার:
'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ'-শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে বিয়ানীবাজারে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: সোমা সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাবিবা মজুমদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদ শুধু আমাদের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ করে না। এটি গ্রামীণ অর্থনীতি, কর্মসংস্থান, দারিদ্র বিমোচন এবং জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। প্রাণিসম্পদ খাতের উন্নয়নে মানবসম্পদ উন্নয়ন ও উদ্যোক্তা সৃষ্টিতেও সরকার কাজ করে যাচ্ছে।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন ডা: মোস্তাফিজুর রহমান মিশু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com