স্টাফ রিপোর্টার:
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। আজ রোববার (২৪ আগস্ট) ঢাকা সফরের দ্বিতীয় দিনে এই বৈঠক হওয়ার কথা রয়েছে।
বৈঠকে দুদেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের ভিসা বিলোপসহ পাঁচ-ছয়টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।
এদিকে, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী।
দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করতে দুদিনের সফরে গত শনিবার দুপুরে ঢাকায় পৌঁছান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।
এদিন ঢাকাস্থ পাকিস্তান দূতাবাসে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াত ও বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসহাক দার। এ সময় সার্ক কার্যকর, আগামী নির্বাচন, প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে আলোচনার পাশাপাশি একাত্তরের মুক্তিযুদ্ধ প্রসঙ্গও উঠে আসে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com