ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বিয়ের আসর থেকে বর ও কনে উধাও হয়ে গেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, সেকান্দর মহাজনের বাড়িতে অপ্রাপ্ত বয়সের এক কিশোরীকে বিয়ে দেওয়ার আয়োজন চলছিল। দুপুরের দিকে বরের পক্ষের লোকজন কনের বাড়িতে এসে বিয়ের অন্যান্য আনুষ্ঠানিকতা এবং খাবারের আয়োজন শুরু করে।
এ সময় বাল্যবিবাহের গোপন সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ব্রাহ্মণপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তারেক রহমান। প্রশাসনের উপস্থিতি বুঝতে পেরে বর ও কনে তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন। এ সময় আগত অতিথিরাও চলে যায়।
পরে সহকারী কমিশনার (ভূমি) কনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করেন। তারা বিয়েটি বাতিল করার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান জানান, এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে নিয়মিত তদারকি ও অভিযান চালানো হচ্ছে। কেউ আইন অমান্য করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com