স্টাফ রিপোর্টার:
‘ইনকিলাব মঞ্চের’ আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ভারতে গ্রেপ্তারকৃতদের ফেরাতে বন্দিবিনিময় চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহিদ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। এরইমধ্যে ভারতে প্রথমে দুইজন পরে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেখানে আমরা আমাদের দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।’
তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তারি পরোয়ানাসহ আমরা আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। যেন বন্দিবিনিময় চুক্তি অনুসারে আসামিদের আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com