বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় থানা পুলিশের কাছ থেকে হ্যান্ডকাফ পরা আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের মতে, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা জড়িত। তবে পুলিশ বলছে ভিন্ন কথা।
শুক্রবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলার জাবারীপুর বাজার এলাকায় ঘটে।
আসামি ফারুক হোসেন শিবগঞ্জ থানাধীন জাবারীপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে। তিনি মোকামতলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ফারুক হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হামলা ও মামলার আসামি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাবারীপুর বাজারে অভিযান চালায় শিবগঞ্জ থানার এএসআই তাহের ও পুলিশ সদস্যরা। ফারুক হোসেনকে গ্রেপ্তারের সময় ওই এলাকার স্থানীয় বিএনপি নেতা ফারুক নিজে পুলিশের হাত থেকে ফারুক হোসেনকে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় ছিনিয়ে নিয়েছেন। আরও জানা যায়, ছিনিয়ে নেওয়ার কিছুক্ষণ পড়েই স্থানীয় ওই বিএনপি নেতা হ্যান্ডকাফ পুলিশের কাছে ফিরিয়ে দেয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. হান্নান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই বাজারে আমার থানা ও ফাঁড়ির ফোর্স ফারুক হোসেনকে গ্রেপ্তার করতে যান। তখন কিছু লোকজন আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হব। পরে স্থানীয় বাঁশ ঝাড় থেকে হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।’ বিএনপি নেতা ফারুকের কাছে থেকে হ্যান্ডকাফ উদ্ধার বিষয়ে জানতে চাইলে কোনোই উত্তর দিতে পারেননি ওসি।
এ বিষয়ে বিএনপি নেতা ফারুকের সাথে যোগাযোগ করা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com