স্টাফ রিপোর্টার:
নাচার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষিকা শেহরীন আমিন ভূঁইয়া মোনামি। নাচের ভিডিওটি নিজের ভাইয়ের গায়ে হলুদের বলে জানিয়েছেন তিনি।
আজ সোমবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি তুলে ধরে তিনি। পোস্টে মোনামি লেখেন, দেশে একের পর এক ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচের ভিডিও।
পোস্টে মোনামি লেখেন, এক বন্ধুর শেয়ার করা একটি ভিডিও কেবল বন্ধুদের জন্য উন্মুক্ত ছিল।
সেই ভিডিও তিনি নিজের ওয়ালে শেয়ার করেছিলেন। তার ধারণা ছিল, বন্ধু তালিকার মানুষদের কাছে ব্যক্তিগত পোস্টটি নিরাপদ থাকবে। কিন্তু ভিডিওটি সংবাদমাধ্যমে পৌঁছে দেওয়ায় তিনি বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি সংবাদমাধ্যমে পাঠানো ব্যক্তির উদ্দেশে মোনামি লেখেন, ‘হয়তো কিছু অর্থ উপার্জনের জন্যই এমনটি করা হয়েছে।
তবে আল্লাহর কাছে তার প্রার্থনা, তিনি যেন সম্মানজনক ও হালাল উপায়ে উপার্জনের পথ খুঁজে পান।’
বয়স বা শারীরিক গঠন নাচের জন্য আদর্শ কি না, তা নিয়ে তিনি চিন্তিত নন। একজন নৃত্যশিল্পীর জন্য নির্দিষ্ট বয়স বা শারীরিক গঠন অপরিহার্য - এমন ধারণার ভিত্তি নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাচের ভিডিও প্রকাশ পেলে রাজনৈতিকভাবে বিদ্বেষী ব্যক্তিদের ট্রলের শিকার হতে পারেন, সে আশঙ্কা তার ছিল। তবে তাতে তিনি বিচলিত হননি।
কারণ, এটি ছিল তার একমাত্র ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠান। ভাইয়ের বিশেষ দিনে নাচার ইচ্ছা তার অনেক দিনের। পোস্টে তিনি আরো লেখেন, ওই অনুষ্ঠানে নেচে তিনি কোনো লজ্জা বা বিব্রতবোধ করছেন না। নাচ ছিল তার আনন্দ প্রকাশের একটি মাধ্যম।
পোস্টের শেষে তিনি লেখেন, ‘একটার তো ভিডিও পেয়েছেন। ৫টায় নেচেছি। বেশ করেছি।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com