বিনোদন ডেস্ক:
দ্বিতীয়বার মা হওয়ার অপেক্ষায় বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জানা গেছে, বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা তিনি। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরেই তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। তবে এই শারীরিক অবস্থাতেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউডের এই তারকা। বরং গভীর রাত পর্যন্ত শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি।
বর্তমানে আল্লু অর্জুনের সঙ্গে অ্যাটলি পরিচালিত ‘রাকা’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত দীপিকা। দ্বিতীয় সন্তানের জন্মের আগে হাতে থাকা কাজগুলো যতটা সম্ভব গুছিয়ে নিতে চাইছেন অভিনেত্রী। সে কারণেই কোনো কোনো দিন রাত পর্যন্ত শুটিং করতে হচ্ছে তাকে।
সূত্রের বরাতে জানা গেছে, ‘রাকা’ সিনেমার গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষ করার জন্যই এই ব্যস্ততা। সিনেমাটিতে দীপিকার সঙ্গে অভিনয় করছেন আল্লু অর্জুন, রাশমিকা মান্দানা, জাহ্নবী কাপুর ও ম্রুণাল ঠাকুর। বড় বাজেটের এই সিনেমাটি ২০২৭ সালে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।
অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকার শুটিং চালিয়ে যাওয়ার বিষয়টি এর আগেও আলোচনায় এসেছে। প্রথম সন্তান গর্ভে থাকার সময়ও পেশাগত দায়িত্ব থেকে সরে দাঁড়াননি তিনি। ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমার শুটিংয়ে অংশ নেওয়ার পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করেছিলেন দীপিকা।
এবার দ্বিতীয় সন্তানের অপেক্ষাতেও একইভাবে নিজের কাজের প্রতি দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন তিনি। সন্তান জন্মের আগে হাতে থাকা সিনেমাগুলোর কাজ শেষ করে নিতে চাইছেন অভিনেত্রী। তার এই পেশাদারিত্বের প্রশংসা করছেন অনুরাগীরাও।
এদিকে দীপিকার হাতে রয়েছে আরও একটি বহুল আলোচিত সিনেমা-শাহরুখ খানের ‘কিং’। সিনেমাটিতে শাহরুখ খানের পাশাপাশি অভিনয় করছেন তার মেয়ে সুহানা খান, রাঘব জুয়াল, অভয় বর্মা ও সৌরভ শুক্লা। চলতি বছরের ডিসেম্বরেই ‘কিং’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ব্যক্তিজীবনে নতুন অতিথির অপেক্ষা, অন্যদিকে পেশাগত ব্যস্ততা- দুই দিকই সামলাচ্ছেন দীপিকা। দ্বিতীয় সন্তানের জন্মের আগে কাজগুলো গুছিয়ে নেওয়ার এই ব্যস্ততায় ফের আলোচনায় এসেছে অভিনেত্রীর পেশাদারিত্ব।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com