নিজস্ব প্রতিবেদক :
সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে মো. দুলাল আহমেদ (৩০) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দিবাগত (২০ নভেম্বর) গভীর রাতে উপজেলার বড়নগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি ৬ নং ফতেপুর ইউনিয়নের বড়নগর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে দুলাল আহমেদ । তিনি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য।
গোয়াইনঘাট থানার ওসি মো. ওমর ফারুক জানান, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com