নিউজ ডেস্ক:
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো থানায় প্রবাসীদের আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে চালু হতে যাচ্ছে বিশেষায়িত 'হেল্প ডেস্ক কর্নার'। সিলেটের গোলাপগঞ্জ মডেল থানায় প্রবাসীদের কল্যাণে এই ব্যতিক্রমী ও দূরদর্শী উদ্যোগটি নিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী।
রবিবার (৫ জুলাই) দুপুর ১২টায় গোলাপগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে এই হেল্প ডেস্ক কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন এমপি এমরান আহমদ চৌধুরী ও বিশেষ অতিথি থাকবেন সিলেট জেলা পুলিশ সুপার (এসপি)। কর্নারটি চালু হলে প্রবাসীরা যেকোনো ধরণের আইনি জটিলতা নিরসন এবং দ্রুত ও হয়রানিমুক্ত পুলিশি সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com