গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ আব্দুল মালিককে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে উপজেলার মোল্লাগ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মোল্লাগ্রাম এলাকার মৃত হাজী মওলা বক্সের ছেলে।
পুলিশের প্রেসনোট সূত্রে জানা যায়, আব্দুল মালিক গোলাপগঞ্জ মডেল থানার দুটি মামলার এজাহারনামীয় আসামি। মামলা দুটি হলো-গোলাপগঞ্জ মডেল থানার মামলা নং-০৬, তারিখ ৭ নভেম্বর ২০২৪, জিআর-১৯৬/২০২৪ এবং মামলা নং-১৭, তারিখ ১৯ নভেম্বর ২০২৪, জিআর-১৬১/২০২৪। উভয় মামলাই বৈষম্যবিরোধী আন্দোলনে আহত হওয়ার ঘটনায় দায়ের করা হয়েছে। মামলাগুলোতে দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ ছবেদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করার পর জানান,তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com