নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কানাইঘাট থানা পুলিশের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ নেতাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাত দুইটা থেকে তিনটার মধ্যবর্তী সময়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন (৩২)। তিনি কানাইঘাটের নন্দীরাই গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। অপর গ্রেফতার ব্যক্তি সেলিম উদ্দিন (৪০) নন্দীরাই গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে। তিনি কানাইঘাট পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কানাইঘাট থানার সন্ত্রাস বিরোধী আইনের তদন্তে প্রাপ্ত আসামি দেলোয়ার হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। একই রাত পৌণে ৩টার দিকে পৌর আওয়ামীলীগের ৩নং ওয়ার্ডের সাবেক সভাপতি সেলিম উদ্দিনকেও গ্রেফতার করে পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com