সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, মহান আল্লাহতা'য়ালা নারীদের মর্যাদা বৃদ্ধি করে পয়দা করেছেন। আর মর্যাদা সম্পন্ন নারী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা সহজ হবে।
তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি কল্যাণময় সন্ত্রাস-দুর্নীতি মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে। জনগণ ইতিপূর্বে বহু শাসন দেখেছে, এবার জনগণ সৎ দক্ষ যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাইকে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করার আহবান জানান তিনি।
মোহাম্মদ সেলিম উদ্দিন বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার উপজেলার মুড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মহিলা সমবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. ফয়জুল ইসলাম।
এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মুহাম্মদ আব্দুল হামিদ, হাফিজ মো: জসিম উদ্দিন, মো: নূরূল ইসলাম, মো: বদরূল হোসেন তুহিন, মো: আব্দুল বারী কয়েছ, মো: নূরূল ইসলাম, মো: আব্দুস সুক্কুর প্রমুখ।
সভায় সভাপতিত্ব করেন মো: দেলওয়ার হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com