সংবাদ বিজ্ঞপ্তি:
কসবা -খাসা জলিল-খলিল গোষ্ঠী একতা সংঘ 'র ব্যবস্হাপনায় ও কানাডা প্রবাসী সমাজসেবী শিক্ষানুরাগী জনাব আসাদ উদ্দিন এর অর্থায়নে এলাকার অসহায় অসচ্ছল প্রায় ২৫০ জন নারী পুরুষের মধ্যে বৈশাখী বস্ত্র বিতরণ অনুষ্ঠান গোলাবশাহ্ সমাজকল্যাণ সংস্থার হলরুমে অনুষ্ঠিত হয় ১৫ এপ্রিল বুধবার সকালে।
আয়োজিত অনুষ্ঠানে একতা সংঘের উপদেস্টা ইসলাম উদ্দিন র সভাপতিত্বে ও সাংবাদিক আবুল হাসান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব জিয়া উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আলম সেলিম ও ইতালী কমিউনিটি নেতা শামীম আহমদ লুকুর।
সভায় বক্তারা বলেন এরকম মহতী কর্মে জনাব আসাদ উদ্দিন এর আগ্রহ ও মননশীলতা চিরস্মরনীয় এ ধারা আগামীতে আরও ব্যাপকতা বিরাজ করবে উনি সমাজের অবহেলিত জনগোষ্ঠীর পাশে সবসময় আছেন গত রমজান এবং বিগত বছরগুলোতে ও উনি এ ধরনের মহতী উদ্যোগ গ্রহন করেছেন।
আল্লাহ উনার দীর্ঘায়ূ ও নিরাপদ, সুস্হ জীবন দান করুন এই কামনা করি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন একতা সংঘের সাধারণ সম্পাদক জামিল আহমেদ সুমন।
আরো বক্তব্য রাখেন সংঘের উপদেস্টা তুলন আহমদ,সভাপতি কালাম উদ্দিন , সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ হাসান,সদস্য এমরান আহমদ ও আব্দুস সামাদ প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com