সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিভাগীয় সমাবেশ বাস্তবায়নে বিয়ানীবাজার পৌরশহরে প্রচার মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১দলীয় ঐক্য। বৃহস্পতিবার দুপুরে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওঃ মোস্তফা উদ্দিন, পৌরসভা আমীর মোহাম্মদ জমির হোসাইন, ছাত্রশিবির বিয়ানীবাজার দক্ষিণ শাখার সভাপতি আব্দুল মুমিন।
উপজেলা জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোঃ রুকন উদ্দিন এর সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মোঃ আবুল খায়ের, পৌরসভার সেক্রেটারি মোঃ সাদুজ্জামান, এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল হামিদ, পৌর শ্রমিককল্যানের সভাপতি মুনিবুর রহমান পাভেল,উ পজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, কলেজ ছাত্রশিবির সভাপতি আবু সাইদসহ নেতৃবৃন্দ।
বক্তারা ১১ দলীয় ঐক্যর আহবানে আহুত সমাবেশে বিয়ানীবাজারবাসীকে উপস্থিত থাকার আমন্ত্রন জানান। তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নের এবং নাগরিক অধিকার আদায়ের এ সমাবেশ সফল করতে তারা সবার সহযোগীতা কামনা করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com