সংবাদ বিজ্ঞপ্তি:
গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে বিয়ানীবাজারে গণমিছিল করেছে জামায়াতে ইসলামী। শনিবার বিকেলে পৌরশহরে বের হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে জামায়াতে ইসলামীর নেতাকর্মী, সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান ছিল দুঃশাসন, বৈষম্য ও অনিয়মের বিরুদ্ধে জনগণের আন্দোলন। তারা জুলাইয়ে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের বিচারের অগ্রগতি, গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়ন এবং এ লক্ষে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানান।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা ফয়জুল ইসলাম, বর্তমান আমীর মোস্তফা উদ্দিন, নায়েবে আমীর আবুল খায়ের, পৌর আমীর কাজী জমির হোসাইন, সেক্রেটারী সাদুজ্জামান, নায়েবে আমীর সৈয়দ আবু কয়সর, উপজেলার এ্যাসিট্যান্ট সেক্রেটারী রুকন উদ্দিন প্রমুখ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com