সংবাদ বিজ্ঞপ্তি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বিয়ানীবাজার উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় সনাতনী নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী দেবপীঠ পঞ্চখণ্ড রামকৃষ্ণ সেবাশ্রমে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন।
সভায় বিয়ানীবাজার থানার সাব-ইন্সপেক্টর গোপেশ দাসসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, বিয়ানীবাজার উপজেলা শাখার নেতৃবৃন্দ , বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বিয়ানীবাজার উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আসন্ন শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর থেকে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা শুরু হবে। এ বছর বিয়ানীবাজার উপজেলায় ৪২টি সর্বজনীন এবং ১১টি ব্যক্তিগত পূজা মণ্ডপসহ মোট ৫৩টি পূজা মণ্ডপে শারদীয় শ্রীশ্রী দুর্গাপূজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সকলের উপস্থিতি ও সহযোগিতায় প্রস্তুতি সভা সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় পরিষদের সভাপতি অরুণাভ পাল চৌধুরী মোহন ও সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com