সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের ছাত্রদল নেতাকর্মী ও নবীন শিক্ষার্থীদের নিয়ে ধারাবাহিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে উপজেলার জলঢুপ ইনডোর মাঠে এ খেলা সম্পন্ন হয়। সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতা ও কর্মীদের মধ্যে কয়েকটি দল গঠন করে খেলায় অংশ গ্রহণ করে মুড়িয়া ইউনিয়ন ও তিলপারা ইউনিয়ন।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্র যুবদলের নেতা জাকির আহমদের পৃষ্ঠপোষকতায় ধারাবাহিক ভাবে বিয়ানীবাজার উপজেলার সকল ইউনিয়নের নেতাকর্মীদের খেলাধুলায় মনোনিবেশ ও সুস্থ গণতন্ত্র চর্চায় কাজ করতে এক ব্যাতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন খেলাধুলার। উপজেলার বিভিন্ন ইউনিয়ন মাথিউরা, কুড়ারবাজার,তিলপারা, পৌরসভা ও মুড়িয়া ইউনিয়নের ছাত্রদল নেতাকর্মীদের খেলাধুলার উচ্ছ্বাসিত অংশ গ্রহণের মধ্য দিয়ে ইউনিটির সম্পৃক্ততা বাড়তে শুরু করেছে।
সাবেক ছাত্রনেতা জাকির আহমদ জানান, শহীদ জিয়া থেকে তারেক জিয়া দেশ, জনগণ, অধিকার ও গণতন্ত্রের জন্য উদার। আমাদের প্রধানমন্ত্রী এই দর্শনে প্রতিহিংসার উর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন।
বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি রাহিম হোসেন বলেন, যুক্তরাষ্ট্র যুবদল নেতা জাকির আহমদ একজন কর্মীবান্ধব নেতা যার হাতে ধরে হাজারের অধিক নেতাকর্মী জাতীয়তাবাদী দলের ছায়াতলে তাদের রাজনৈতিক পথ পেয়েছিল। জাকির আহমদের একটি গুণ হলো তিনি নতুন কর্মী তৈরি করতে হয় সেটি নিয়ে ভাবেন এবং কাজ করেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com