সংবাদ বিজ্ঞপ্তি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুনামপুরে অবস্থিত হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়ন ও আধুনিকায়নে যুক্তরাজ্যের সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কাউন্সেলর এবং ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর মার্টিন ডওসন।
১৭ নভেম্বর ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে এক সৌজন্য সাক্ষাৎকালে হাসপাতালের উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ডা. আনোয়ারা আলীর সঙ্গে আলোচনা করেন মার্টিন ডওসন। এ সময় তিনি যুক্তরাজ্যের সহযোগিতায় হাসপাতালটির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন।
স্থানীয় পর্যায়ে মাতৃস্বাস্থ্যসেবা ও প্রসূতি চিকিৎসার মানোন্নয়নে হাওয়া ম্যাটারনিটি হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে গোলাপগঞ্জসহ সিলেট অঞ্চলের মা ও নবজাতকের নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালটির অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডা. আনোয়ারা আলী আশা প্রকাশ করেন, যুক্তরাজ্যের সহযোগিতা বাস্তবায়িত হলে হাসপাতালটির চিকিৎসাসেবার মান আরও উন্নত হবে এবং এলাকার অসংখ্য মা ও নবজাতক উপকৃত হবেন।
উল্লেখ্য, মাতৃ ও শিশুস্বাস্থ্য সুরক্ষায় মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা বাংলাদেশের স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। এ ক্ষেত্রে হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের উন্নয়ন গোলাপগঞ্জের স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বৃটিশ দূতাবাসের ফরেইন এন্ড সিকিউরিটি পলিসি কর্মকর্তা আহমেদ প্যাটেল ও ইভ ফাউন্ডেশন ও হাওয়া ম্যাটারনিটি হাসপাতালের সিইও হারুন উর রশীদ।
এসময় বৃটিশ দূতাবাসের ডেভেলপমেন্ট কাউন্সেলর এবং ডেপুটি ডেভেলপমেন্ট ডাইরেক্টর মার্টিন ডওসন ও ফরেইন এন্ড সিকিউরিটি পলিসি কর্মকর্তা আহমেদ প্যাটেল এর সাথে সাক্ষাৎ করেন সাংবাদিক কামরুজ্জামান বাবলু , ইভ ফাউন্ডেশন এর ভলেন্টিয়ার সাদেক উজ্জামান আরিফ, হামিদুজ্জামান জামিল, ইমদাদুল হক কামিল, জান্নাতুল ফেরদৌস রুমা, ওবায়দুল হক তামিম, সাব্বির আহমেদ তায়েফ, কয়েস আহমদ।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com