সংবাদ বিজ্ঞপ্তি:
বিয়ানীবাজারে শেওলা-সুতারকান্দি টিভি'র ৫ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় সিলেট বিভাগের শ্রেষ্ঠ গ্রাম পুলিশ শাহিন আহমদকে সম্মাননা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার উপজেলার দুবাগ বাজারে শেওলা-সুতারকান্দি টিভির কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে দুবাগবাজার হাফিজিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল কাদির সভাপতিত্ব করেন।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সাংগঠনিক সচিব আজিজুর রহমান জয়নাল, বৈরাগীবাজার পিবিএল এস কালাচারাল একাডেমী এফসি প্রতিষ্ঠাতা পরিচালক এস এম মানিক, দক্ষিণভাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছামাদ আজাদ চৌধুরী, আজাদ চৌধুরী একাডেমির শিক্ষক শাহাজাহান আলম চৌধুরী, দুবাগ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী শিব্বির আহমদ সুলেমান, দুবাগবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল ওয়াহিদ এলাহী, অলিউর রহমান আশিকী, শেওলা-সুতারকান্দি টিভি'র প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক ছালেহ আহমদ ও সংবাদ উপস্থাপক হাফিজ ইকবাল হোসেন।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com