স্টাফ রিপোর্টার:
জুলাই সনদের আইনিভিত্তি নিশ্চিত না হলে অনুষ্ঠানে অংশীদার হবে না বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
সনদ স্বাক্ষর প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘আইনিভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চিয়তা ছাড়া যদি জুলাই সনদে সাক্ষর করি, সেটা মূল্যহীন হবে। পরবর্তী সরকার অর্ডার আসলে কিসের ভিত্তিতে দেবে, কী টেক্সট সেখানে থাকবে, সেটার নিশ্চিয়তাও আমরা পাচ্ছি না। ফলে আমাদের সদস্য সচিব যেটা বললেন—সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান বা যে আয়োজন চলছে সেখানে আমরা নিজেরা অংশীদার হবো না।’
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com