স্টাফ রিপোর্টার:
প্রায় দুই যুগ পর ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তার এই আগমনকে কেন্দ্র করে তিন জেলার দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে উৎসবের আমেজ।
শনিবার (০৬ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও বড় মাঠ, দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ এবং নীলফামারী পৌর মাঠে পৃথক জনসভায় তার বক্তব্য রাখার কথা রয়েছে। দিনাজপুরে তিনি তার নানা-নানির কবর জিয়ারত করতে পারেন।
স্থানীয়রা তার এই সফরকে দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তির সুযোগ হিসেবে দেখছেন। বিশেষ করে তিস্তা মহাপরিকল্পনা, বিশ্ববিদ্যালয় ও স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে তার কাছ থেকে আশার বাণী শুনতে উন্মুখ হয়ে আছেন উত্তরবঙ্গবাসী।
এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী ৮ ফেব্রুয়ারি ঢাকায় নির্ধারিত সমাবেশ বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি জানান, নির্ধারিত সমাবেশের পরিবর্তে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিভিন্ন এলাকায় নির্বাচনী বক্তব্য দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। কর্মসূচির এই পরিবর্তন নিয়ে রিজভী বলেন, নির্ধারিত কর্মসূচির পরিবর্তে মহানগরের বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে নির্বাচনী বক্তব্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মতে, এই প্রক্রিয়ায় সাধারণ মানুষের সঙ্গে অধিকতর নিবিড় যোগাযোগ স্থাপন সম্ভব হবে।
সম্পাদক মন্ডলীর সভাপতিঃ মোহাম্মদ আফছার খান সাদেক
সম্পাদক ও প্রকাশকঃ মিলাদ মোঃ জয়নুল ইসলাম
প্রকাশনালয়ঃ রিপোর্টার লজ, কসবা, বিয়ানীবাজার, সিলেট ।
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ উত্তর বাজার কেন্দ্রিয় মসজিদ মার্কেট (২য় তলা), বিয়ানীবাজার, সিলেট ।
মোবাঃ ০১৮১৯-৬৫৬০৭৭, ০১৭৩৮-১১ ৬৫ ১২
ইমেইলঃ agamiprojonma@gmail.com, milad.jaynul@gmail.com